এআই ফিউচার কোডার!
তাহলে আমরা বিগিনাররা কী করব? আপনি বিগিনারদের মতোই আচরণ করবেন! 😃
২০১৬ সালের কথা। যখন আমি CSS লিখতাম, তখন প্রায়ই আফসোস করে ভাবতাম, ইশ! এমন কিছু যদি থাকত যা শুধু কল করলেই CSS তৈরি হয়ে যেত। তারপর বুটস্ট্র্যাপের সাথে পরিচিত হয়ে যেন সব সহজ হয়ে গেল। মেটেরিয়াল UI, আরও কত কী এক্সপ্লোর করতাম আর সত্যিই অবাক হয়ে যেতাম! এরপর Sass শিখলাম। আস্তে আস্তে লজিকগুলো যেন আমার কাছে পরিষ্কার হতে শুরু করল আর DRY (Do Not Repeat Yourself) নিয়মটা মনের ভেতর গেঁথে গেল।
jQuery, JavaScript—এসবের লজিক বোঝার জন্য অনেক চেষ্টা করতাম। কিন্তু একটা ভাবনা আমাকে খুব ভাবাতো—আমি তো HTML, CSS দিয়েই যেকোনো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি, তাহলে আবার JavaScript এসবের কী দরকার? তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম, স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্যই JavaScript দরকার।
কিন্তু যখন লজিকটা কিছুতেই বুঝতে পারছিলাম না, তখন সিদ্ধান্ত নিলাম পাইথনে সুইচ করার। ১ বছর সময় পাইথনে দিলাম, আর এইবার যেন আমার সব জট খুলে গেল, মনের ভেতরটা আলোকিত হয়ে উঠলো! প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি পাইথনকেই বলব, যেখান থেকে আমি লজিক্যাল থিঙ্কিং, প্রোগ্রামিংয়ে DRY, কেন এটা বা ওটা, কেন GUI—সবকিছু যেন হাতে ধরে শিখলাম।
যেটা বলছিলাম, AI আমি ব্যবহার করছি ২০১৮ সাল থেকে, যেমন ইমেজ এনহ্যান্স, টেক্সট জেনারেট, ডেটা কনভার্ট ইত্যাদি। কিন্তু তখন এগুলোর আউটপুট ছিল খুব কম, যেন সম্ভাবনার এক ক্ষুদ্র ঝলক, আর বড় আকারে তেমন মার্কেটিংও হয়নি। কোডিং করতে গিয়ে অনেকবার আমি স্বপ্ন দেখতাম, যদি এমন হতো যে আমি শুধু ইংরেজিতে লিখে দিতাম কী করতে হবে আর কাজটা মুহূর্তেই হয়ে যেত!
যাই হোক, দিন শেষে AI আসছেই। রিপিটেটিভ টাস্কগুলো অটোমেট করার জন্য। সিম্পল কাজগুলো রিপ্লেস করার জন্য, একজন প্রোডাক্টিভ ডেভেলপারের টাইম সেভ করার জন্য এবং কাজকে ১০০ গুণ দ্রুততর করার জন্য, এ যেন এক বিশাল আশীর্বাদ!
তাহলে আমরা বিগিনাররা কী করব? আপনি বিগিনারদের মতোই আচরণ করবেন, কারণ আপনি মানুষ, AI নাহ। ফাউন্ডেশন না শিখে অটো কোড তৈরি করার মতো বোকামি করবেন না। AI-এর আউটপুট চোখ বন্ধ করে কপি করলে যে এরর বা বাগ তৈরি হবে, আপনি তা কষ্ট করে খুঁজেও পাবেন না, কারণ সে আপনাকে এরর দেখাবেই না। ফাউন্ডেশন স্ট্রং না থাকলে আপনি ট্র্যাপে পড়ে যাবেন!
“Automation applied to an efficient operation will magnify the efficiency. Automation applied to an inefficient operation will magnify the inefficiency.”1 – Bill Gates
ওনার লাইন এর মিনিং টা বুজছেন? ব্যাপারটা ঠিক এরকম – আপনি যদি একজন দক্ষ লোক হন, অটোমেশন আপনার কাজের শক্তি অনেক বাড়িয়ে দেবে। কিন্তু আপনি যদি অদক্ষ হন, মানে কাজটা ভালো করে না বোঝেন, তাহলে অটোমেশন ব্যবহার করলে আপনার সেই না পারা, না বোঝা বা ভুলগুলোই আরও অনেক নতুন সমস্যার জন্ম দেবে।
আপনার উচিত AI-কে সাথে নিয়ে আপনার ফাউন্ডেশন মজবুত করা। যেমন, আগে আপনার HTML শিখতে যদি ১ মাস লাগত, এখন লাগবে ১ সপ্তাহ। কিন্তু AI এসেছে বলে আমি ফাউন্ডেশন শিখবই না, শুধু প্রম্পট করব আর টাকা আর টাকা—এ যেন এক ট্রেড লুপ! কিছু তথাকথিত মহাজ্ঞানী ইউটিউবার, ভিউ-সিকাররা আপনাদের দেখাবে কীভাবে ২ ঘণ্টায় AI ব্যবহার করে অ্যাপ তৈরি করা যায়। এগুলো শুধুই প্রলোভন!
AI যে গতিতে এগোচ্ছে, তাতে তো চাকরি হারাবেনি! আর ফিউচার প্রেডিক্ট করা টাফ। আমরা বাংলাদেশিরা এমনিতেই পিছিয়ে। কলেজে উঠেও ইংরেজি গ্রামারের টেন্স ভালো করে বুঝতে কষ্ট হয়। AI তো বিলাসিতা আর উপেক্ষার নাম। AI চাকরি খাবে না, খেয়ে ফেলেছে! আমি ভাই একজন ছোটখাটো ডেভেলপার।
ধরুন, আগে আমার কিছু সাহায্যকারী লাগত, যেমন কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, কোডিংয়ের একঘেয়ে কাজগুলো অটোমেশন। এখন খুব কম সময়ে, সব কাজ আমি নিজেই করি (আমি ফ্রিল্যান্সার হিসেবে, সোলো ডেভেলপার হিসেবে ২০১৭ সাল থেকে কাজ করছি। আমার যাত্রা শুরু হয়েছিল গ্রাফিক্স ডিজাইন দিয়ে, তারপর ওয়েব ডেভেলপমেন্ট। কাজের প্রয়োজন এবং ক্লায়েন্টের চাহিদার জন্য বাকিগুলো গভীর আগ্রহ নিয়ে শিখেছিলাম…)।
সমাধান:
আপনি যদি নতুন হন, তাহলে AI-কে সাথে নিয়ে শেখার গতি ১০ গুণ বাড়িয়ে দিন, লজিক বুঝুন। জটিল কাজ যেমনঃ সাইবারসিকিউরিটি, ডেটাবেস হ্যান্ডলিং (আপনার পার্সোনাল বা কারো ডেটা, ডেটাবেস AI-কে দিয়ে করাতে চাইবেন না, তাই না?), AI সেলস-সহ ডিজিটাল মার্কেটিং, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, ডেটাড্রিভেন ওয়েব অ্যাপ। আরও কত নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, এ যেন এক ইনফিনিট সম্ভাবনা!
“AI আজ হোক বা কাল হোক আসতই। পুরাতন কৌশল চলে যাবে, নতুন কৌশলে কাজ আসবে। ফাউন্ডেশন রয়ে যাবে, যারা মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে। লেগে থাকুন, হার মানবেন না! দিন শেষে আপনি কি দ্রুতগামী খরগোশ, নাকি স্থির লক্ষ্যে অবিচল কচ্ছপ?—একটু চিন্তা করে দেখুন।”
আজকের মতো এতটুকুই।
মোঃ শাহরুখ মেহেরাজ
Connect with me on Facebook: https://www.facebook.com/share/p/1AjYtvYrn3/