তাবিজ বিক্রেতা!

“তাবিজ বিক্রেতা” 🤔

আপনি কি কখনও মনে মনে অনলাইন কোর্স বিক্রেতাদের ‘তাবিজ বিক্রেতা’ বলে পৈশাচিক আনন্দ পেয়েছেন? ২০২০-২১ সালের দিকে এই টার্মটা বেশ ভাইরাল ছিল, মনে আছে? তখন চারদিকে শোনা যেত, “বাজারে তাবিজ বিক্রেতার অভাব নেই!” তখন মাঝেমধ্যে মনে হতো—সবাই বুঝি শুধু লোভ দেখিয়ে টাকা কামাচ্ছে!

সত্যি বলতে, কিছু ভুয়া অনলাইন শিক্ষক আছেন, যারা শুধু টাকা কামানোর জন্য মানুষকে মিথ্যা বা লোভনীয় স্বপ্ন দেখিয়ে শেখানোর অভিনয় করেন। অনেকে আছেন, যারা কখনো ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। এরপর তারা ভাবেন, এবার আমিও অনলাইনে কোর্স করাব, সবাইকে বলব—‘ফ্রিল্যান্সিং শেখাবো’। অথচ যারা নিজেরাই ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ, তারা কীভাবে মানুষকে প্রতারিত করে কোর্স বিক্রি করছে? ঠিক এদের জন্যই “তাবিজ বিক্রেতা” কথাটা এসেছে।

এসব দেখে তখন রাগ হতো, হতাশাও লাগত—কেন এরা এমন করছে?
কিন্তু এখন কী হচ্ছে? আজকাল যেন আমরা প্রায় সবাইকেই ‘তাবিজ বিক্রেতা’ ট্যাগ দিচ্ছি! একবারও ভাবছি না—এভাবে বললে আসলে লাভটা কার? বরং অনেক ভালো, সৎ শিক্ষকও আজ এই ট্যাগের শিকার হচ্ছেন। এতে কার ক্ষতি হচ্ছে বেশি? আমাদেরই, তাই না?

আমার চেনা অনেক সত্যিকারের শিক্ষক আছেন, যারা সত্যিই অনেকের জীবন বদলে দিয়েছেন—আমারও। সত্যি বলতে, তাদের কোর্সগুলো ছিল ১০০% লাইফ-চেঞ্জিং! ওনাদের ছোট্ট একটা কথা, বা কোনো শেখানোর টেকনিক—আপনার জীবন বদলে দিতে পারে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি।

আসল সমস্যা কী জানেন? অনেকেই সত্যিকারের শিক্ষক থেকেও কোর্স করে, শেষ পর্যন্ত কিছু করতে পারেন না, কারণ শুধু শেখার ভান করা, কাজও করে না! আই মিন, অ্যাকশন না নেয়া। Peter Honey বলেছেন, “Learning has one great aim – not knowledge, but action.” অর্থাৎ শেখার আসল উদ্দেশ্য হচ্ছে সেই জ্ঞান কাজে লাগানো—শুধু জানলেই হবে না!

অনেকে তো প্ল্যান A, B, C, D করে রাখেন—“এই কোর্সে কিছু না হলে, ওটা ট্রাই করব।” এভাবেই অনেকে পড়ে যান ‘tutorial hell’-এ! 🤦‍♂️ লার্নিং-এর একটা সময় এসে, আমারও এমন হয়েছে—“এই কোর্স, না হলে ওইটা”—কিন্তু আসলে কিছুই হয় না, যদি রাইট ট্র্যাকে কাজ না করেন।

ভাই, এভাবে তো আসলে হয় না! নিজের বুদ্ধিটা একটু কাজে লাগান—কোন কোর্স, কোন শিক্ষক ভালো, সেটা বোঝার মতো জ্ঞান নিশ্চয়ই আপনার আছে। অযথা সবাইকে ‘তাবিজ বিক্রেতা’ বললে লাভ নেই; বরং নিজেই নেতিবাচক মানসিকতার মধ্যে ডুবে যাচ্ছেন। মজার ছলে সবাই মিলে হাসাহাসি করা যায়, কিন্তু এতে নিজের কোনো উন্নতি হয় না—এটা তো নিজেরই ক্ষতি।

আমি বিশ্বাস করি, যারা মিথ্যা স্বপ্ন দেখিয়ে মানুষকে ঠকায়, তাদের ব্যাপারে অবশ্যই কথা বলা উচিত। কারণ মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া খুব বড় অপরাধ।কিন্তু, যারা সত্যিকারের কিছু শেখান, মানুষের জীবন বদলে দেন—তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। 🙏

তাদের কারণেই হয়তো কেউ নতুন করে বাঁচতে শেখে, আবার কেউ হারানো শক্তি ও সাহস ফিরে পায়। আপনার কী মনে হয়? কখনও কি এমন কোনো শিক্ষকের কাছে শেখা হয়েছে, যিনি সত্যিই আপনার জীবন বদলে দিয়েছেন? 🙂

Connect with me on Facebook: https://www.facebook.com/share/p/1DiEfnpWbu/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *